বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বাঁশখালীর পুঁইছড়ী-ছনুয়া সড়কের বেহাল দশা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দক্ষিণ বাঁশখালীর পুঁইছড়ী প্রেমবাজার থেকে ছনুয়া জেটি ঘাঁট পর্যন্ত পুঁইছড়ী-ছনুয়া সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেশির ভাগ স্থানেই কার্পেটিং উঠে সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে মাটি কাদায় মিশ্রিত সড়কে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে হাজার হাজার সাধারণ মানুষ ও যানবাহন চলাচল করছে।

স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি না থাকায় সড়কটির এই বেহাল দশা তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে বিপজ্জনক ফাঁদের সৃষ্টি হয়, যার ফলে নিয়মিত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী এবং প্রসূতি নারীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জনদুর্ভোগ লাঘবে দ্রুত এই সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সড়কটিকে চলাচলের উপযোগী করে তোলার আহ্বান জানান, যাতে সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াত নির্বিঘ্ন হতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD