ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় সহকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) এক সদস্যের নির্বিচারে চালানো গুলিতে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার বিস্তারিত তথ্যে জানা যায়, কাঠুয়া জেলায় সিআইএসএফ ক্যাম্পের ভেতরে কর্তব্যরত অবস্থায় হঠাৎ করেই জওয়ানদের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির চরম পর্যায়ে এক সদস্য তার কাছে থাকা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করেন। এতে ঘটনাস্থলেই চারজনের প্রাণহানি ঘটে।
এই অপ্রত্যাশিত রক্তক্ষয়ী ঘটনায় পুরো নিরাপত্তা বাহিনী জুড়ে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই উর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে কিনা এবং ঠিক কী কারণে এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়টি নিয়ে এই মুহূর্তে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
আরববাংলা টিভি/ডেস্ক