সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

ভারতে স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরের ওপর হামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৪ পূর্বাহ্ণ

ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয়ে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের সময় জয় শ্রী রাম স্লোগান দিতে অস্বীকৃতি জানানোয় এক মুসলিম কিশোর ও তার মামাকে হিন্দুদের একটি দল হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের কাছে দেওয়া তথ্যে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর রাতে লক্ষ্ণৌর চক এলাকার বাদি কা থেরা নামক স্থানে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই রাতে এলাকায় একটি ধর্মীয় শোভাযাত্রা ও অনুষ্ঠান চলছিল। সেই সময় দলবদ্ধ কিছু লোক জোরপূর্বক ওই কিশোরকে জয় শ্রী রাম স্লোগান দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু কিশোরটি ধর্মীয় বাধ্যবাধকতা ও ব্যক্তিগত বিশ্বাসের কারণে তা দিতে অস্বীকৃতি জানায়। এরপরই ক্ষিপ্ত হয়ে যুবকদের ওই দলটি কিশোর ও তার মামার ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর শুরু করে।

পরিস্থিতি এখানেই শান্ত হয়নি। হামলাকারীরা পরবর্তীতে আরও সহিংস হয়ে ওঠে এবং ভুক্তভোগী পরিবারের বাড়ি ও পার্শ্ববর্তী একটি মসজিদে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করতে থাকে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় এবং তাদের উপাসনালয়ের ওপর এ ধরনের হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD