মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বেঙ্গালুরুতে বাংলাদেশি নাগরিকের লাশ আট দিন আটকে রাখার অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:২২ পূর্বাহ্ণ

ভারতের বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক বাংলাদেশি নাগরিকের লাশ গত আট দিন ধরে আটকে রাখার গুরুতর অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির স্ত্রী তানজিলা ইসলাম আশা দাবি করেছেন, হাসপাতালের বিশাল অঙ্কের বকেয়া চিকিৎসা বিল পরিশোধ করতে না পারায় তারা এই অমানবিক পরিস্থিতির শিকার হয়েছেন।

স্বজনদের সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য গত কয়েক সপ্তাহ আগে বেঙ্গালুরুর ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই বাংলাদেশিকে। চিকিৎসাধীন অবস্থাতেই তার মর্মান্তিক মৃত্যু হয়। মৃত্যুর পর থেকেই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় যে, বকেয়া বিল সম্পূর্ণ পরিশোধ না করলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে না। ফলে চরম বিপাকে পড়েন নিহতের স্ত্রী ও অন্যান্য স্বজনেরা।

বিদেশের মাটিতে প্রিয়জনের মরদেহ নিয়ে এমন অনিশ্চয়তা এবং দীর্ঘ আট দিন ধরে হাসপাতালের মর্গে লাশ আটকে রাখার ঘটনায় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এবং বাংলাদেশ উপ-হাইকমিশনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা, যাতে দ্রুততম সময়ের মধ্যে মরদেহটি সসম্মানে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD