সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

জিয়ার সৈনিক না হলে চাকরি নয়: সালাহউদ্দিন আম্মার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ

চাকরির পরীক্ষায় প্রিলিমিন, লিখিত ও ভাইভা দেওয়ার আগেই যাচাই করুন, সে জিয়ার সৈনিক কি না। যদি সে জিয়ার সৈনিক না হয়, তাহলে তাকে আগেই বাদ দিয়ে দিন। সরকারকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এক সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও উল্লেখ করেন যে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তির উপস্থিতি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দলীয়করণের মাধ্যমে প্রশাসনে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা থেকে বের হয়ে আসতে হবে।

ছাত্রশিবির, ছাত্রদলসহ জাতীয়তাবাদী শক্তির কর্মীদের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, যারা দীর্ঘকাল ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে ছিল এবং শহীদ জিয়ার আদর্শ ধারণ করে, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। অন্যথায় প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে।

এই বিষয়ে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, মেধার পাশাপাশি রাজনৈতিক আদর্শ এবং দেশপ্রেমকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক বেশি, এবং সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের শুদ্ধি অভিযান অব্যাহত রাখা অত্যন্ত বাঞ্ছনীয় বলে তিনি মন্তব্য করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD