সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

ইরাকে মার্কিন জোটের সদর দপ্তর বন্ধ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ণ

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সদর দপ্তর আগামী ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে বলে পুনরায় জানিয়েছে বাগদাদ। দেশটির নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে এবং পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি ইরাকি সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে বলেও জোর দাবি করা হয়েছে।

শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সির প্রতিবেদন সূত্রে গণমাধ্যমকে জানানো হয় যে, দীর্ঘদিনের এই সামরিক অভিযানের অবসান ঘটিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ইরাকি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের নিজস্ব বাহিনী এখন পুরোপুরি সক্ষম।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিদায়ের ফলে এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাগদাদের পক্ষ থেকে আরও আশ্বস্ত করা হয়েছে যে, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ঘাটতি পড়বে না এবং বিদেশি সহায়তার ছাড়াই তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD