সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

এরদোয়ানের বিরুদ্ধে মামলার নির্দেশ নেতানিয়াহুর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৪ পূর্বাহ্ণ

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের বিরুদ্ধে সম্ভাব্য আইনি ব্যবস্থা নিতে একটি মামলা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু আন্তঃমন্ত্রণালয়ভিত্তিক একটি উচ্চপর্যায়ের আইনি দল গঠন করেছেন, যারা এই মামলার প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার সম্পর্ক যখন অত্যন্ত শীতল, ঠিক সেই মুহূর্তে এই আইনি পদক্ষেপের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। এরদোয়ান দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ইস্যু এবং গাজায় ইসরাইলি সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে আসছেন, যা দুই দেশের কূটনৈতিক দূরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সম্ভাব্য আইনি পদক্ষেপ কেবল দুই নেতার ব্যক্তিগত বা রাজনৈতিক দ্বন্দ্ব নয়, বরং এটি আঞ্চলিক প্রভাব বিস্তারের বৃহত্তর লড়াইয়ের অংশ। ইসরাইলি প্রশাসন মনে করছে, আন্তর্জাতিক মঞ্চে তুরস্কের পক্ষ থেকে আসা বিভিন্ন মন্তব্য ও পদক্ষেপ তাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর। তবে তুরস্কের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের মামলা শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালতে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, তবে এটি কূটনৈতিক চাপ বৃদ্ধির একটি কৌশল মাত্র।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD