মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১২৯৪

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৭ পূর্বাহ্ণ

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পুলিশ প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

তিন দফার এই বিশেষ অভিযানে জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং সন্দেহভাজন হিসেবে মোট ১ হাজার ২৯৪ জনকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD