মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

নারীদের যাতায়াতে যুক্ত হচ্ছে আরও ১০০ পিংক বাস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৬ পূর্বাহ্ণ

নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাতায়াতের সুবিধায় দ্রুত আরও ১০০টি পিংক বাস চালু করতে যাচ্ছে সরকার। বর্তমানে রাজধানী ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বর্তমানে মাত্র ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করলেও তা ক্রমবর্ধমান নারীদের প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। অফিসগামী নারী ও ছাত্রীদের দীর্ঘWaiting time এবং বাসে গাদাগাদি করে যাতায়াতের দুর্ভোগ লাঘব করতে বর্তমান প্রশাসন এই বাস সংখ্যা এক লাফে একশটিতে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই নতুন বাসগুলো যুক্ত হলে নারী যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

উল্লেখ্য যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে নারীদের সুরক্ষায় নানাবিধ ফাঁকা বুলি আওড়ানো হলেও বাস্তবে কার্যকর কোনো বড় পদক্ষেপ নেওয়া হয়নি। বরং গণপরিবহনে নারীদের নিরাপত্তা বারবার বিঘ্নিত হয়েছে। বর্তমান সরকারের এই সময়োপযোগী পদক্ষেপে সাধারণ নারী সমাজ সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করছেন দ্রুতই এই বাসগুলো রাস্তায় নামবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD