ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলুর মোবাইল নম্বর ক্লোন করে তার পরিচিতজনদের কাছে হোয়াটসঅ্যাপে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। এই ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধিসহ এমপির পরিচিত বিভিন্ন ব্যক্তির কাছে তার পরিচয়ে খুদে বার্তা পাঠিয়ে টাকা চাওয়া হয়। প্রতারক চক্রটি অত্যন্ত সুকৌশলে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
বিষয়টি বুঝতে পেরে সংসদ সদস্যের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক