শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শান্তিময় বিশ্ব দেখতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যেকোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, একে অপরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমতার বিশ্ব গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শান্তি, নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সব সময় বিশ্বশান্তির পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছে এবং আন্তর্জাতিক ফোরামে সবসময় শান্তির বার্তা পৌঁছে দিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, দেশের বর্তমান গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সরকার বদ্ধপরিকর। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক মর্যাদার যে ক্ষতি হয়েছিল, বর্তমান সরকার তা পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। পাশাপাশি কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে গেলেও দেশের জনগণ তা সফল হতে দেয়নি। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে বাংলাদেশ সবসময় মধ্যপন্থা অবলম্বন করবে এবং যুদ্ধ বা সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধানে বিশ্বাস করে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি একটি মানবিক বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ তার নৈতিক দায়িত্ব পালন করে যাবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD