শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

রোগ প্রতিরোধে স্বাস্থ্যসেবা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫৪ পূর্বাহ্ণ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশ রোগ প্রতিরোধ, রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং ধারাবাহিক সেবাকে কেন্দ্র করে তার প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করার উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান স্বাস্থ্য খাতের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি দূর করে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই যুগান্তকারী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের দোসররা স্বাস্থ্য খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য এখন একটি টেকসই এবং জনবান্ধব স্বাস্থ্যকাঠামো গড়ে তোলার বিকল্প নেই।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশবাসীর সুস্বাস্থ্য ও উন্নত জীবনের জন্য সর্বদা দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। তার দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্য খাতের এই সংস্কার কার্যক্রম দেশের চিকিৎসা ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান আরও বলেন, প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। জনগণের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্টরা বদ্ধপরিকর।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD