জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফিলিস্তিনের মজলুম জনগণের ন্যায্য দাবির পক্ষে বাংলাদেশের এই দৃঢ় অবস্থান আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের কূটনৈতিক নৈতিকতা ও মানবতার পক্ষে প্রতিশ্রুতির কথা আবারও স্পষ্টভাবে তুলে ধরেছে।
বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৫টায় জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং গাজাসহ মধ্যপ্রাচ্যে চলমান সংকটের স্থায়ী সমাধানের ওপর বিশেষ জোর দেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের ওপর চলা নিপীড়ন বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং স্বাধীন রাষ্ট্র গঠনে তাদের নায্য অধিকার বাস্তবায়নের পক্ষে জোরালো সওয়াল করেন।
এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিগত স্বৈরাচারী সরকারের বিভিন্ন নীতি ও কার্যক্রমে দেশের কূটনৈতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে সংশ্লিষ্ট মহল মনে করে। তবে বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বমঞ্চে তার স্বাধীন ও জোরালো ভূমিকা পুনরুদ্ধার করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যুগান্তকারী ভাষণ বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে এবং দেশের কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে সংযোজিত হয়েছে বলে সাংবাদিকগণকে জানান রাজনৈতিক বিশ্লেষকরা।
আরববাংলা টিভি/ডেস্ক