শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দেওয়ার সময় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিবাদের মুখ পড়েছেন। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে তিনি যখন বক্তব্য দেওয়ার জন্য ডায়াস আসেন, তখন বহু দেশের প্রতিনিধিদল তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

প্রতিনিধিদের অনেকে নেতানিয়াহুর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন যে, ফিলিস্তিনে চলমান আগ্রাসন ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদেই তারা এই কূটনৈতিক বয়কটের পথ বেছে নিয়েছেন। বিশ্বমঞ্চে ইসরাইলি নীতির বিরুদ্ধে এমন প্রকাশ্য অবস্থান গ্রহণের ঘটনা বর্তমান বিশ্বরাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরে গাজাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইসরাইলি বাহিনীর নৃশংসতার কারণে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে। জাতিসংঘে এই প্রতীকী প্রতিবাদ বিশ্বনেতাদের সম্মিলিত অসন্তোষেরই বহিঃপ্রকাশ বলে গণ্য করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD