সবার জন্য গলফকে সহজলভ্য ও আনন্দদায়ক করতে এবং ক্রীড়া ও বিনোদন খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করে সানভির বসুন্ধরা গ্রুপের নতুন উদ্যোগ বসুন্ধরা সুপারগল্ফ আনুষ্ঠানিকভাবে রাজধানীতে যাত্রা শুরু করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর বসুন্ধরায় এই বিশ্বমানের ক্রীড়া প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, উদ্যোক্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের সাধারণ মানুষ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে গলফ খেলার প্রসার ঘটাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক সব সুযোগ-সুবিধা সম্বলিত এই গলফ কোর্সটি তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
উদ্বোধনী দিনে উপস্থিত অতিথিরা নতুন এই প্রতিষ্ঠানের বিভিন্ন সুবিধা ঘুরে দেখেন এবং এর সার্বিক সফলতা কামনা করেন। খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে এই উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক