ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউএকে রাজনৈতিকভাবে বিলুপ্ত করার লক্ষ্যে সুপরিকল্পিত প্রচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে উচ্চপর্যায়ের এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি আরও জানান যে, এই আন্তর্জাতিক সংস্থাটির কার্যক্রম বাধাগ্রস্ত করতে এবং এর অস্তিত্বের মূলে আঘাত হানতে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি শরণার্থীদের মৌলিক অধিকার ও মানবিক সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে এই সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে দুর্বল করার অর্থ হলো লক্ষাধিক মানুষের জীবন বিপন্ন করা।
আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিন ইস্যু এবং শরণার্থীদের পুনর্বাসনের বিষয়টি দীর্ঘদিন ধরে একটি বড় সংকট হিসেবে বিরাজ করছে। এমতাবস্থায় ইউএনআরডব্লিউএ-এর ওপর যেকোনো ধরনের রাজনৈতিক আক্রমণ বা অর্থায়ন বন্ধের চক্রান্ত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশ্ববাসীর উচিত এই সংকটের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ফিলিস্তিনি জনগণের মানবিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা।
আরববাংলা টিভি/ডেস্ক