বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৫ পূর্বাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজিত প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন হুশিয়ারি উচ্চারণ করে বলেন যে, ককটেলের ভয় দেখিয়ে লাভ নেই, আমরা কামান ফেস করে রাজনীতিতে টিকে আছি।

তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে দেশ ও জাতির স্বার্থে তারা রাজপথে থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসরদের সকল চক্রান্ত প্রতিহত করে আসছেন। এ সময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং তারা অবিলম্বে সকল অরাজকতা ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে দলের শীর্ষ নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সকল সহযোগী সংগঠনের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয় এই প্রতিবাদ সমাবেশ থেকে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD