মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়নের কোনো বিকল্প নেই। দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এই বন্দরের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সম্প্রতি এই বন্দর উন্নয়নের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন চুক্তি সম্পাদিত হয়েছে, যা দেশের বাণিজ্যের পরিধি বহুগুণ বাড়িয়ে দেবে। বর্তমান সময়ে দেশের প্রধান সমুদ্রবন্দরগুলোর ওপর চাপ কমাতে মোংলা বন্দরের ভূমিকা অপরিসীম।
সাংবাদিকদের জানান, বন্দরের চ্যানেল সচল রাখতে এবং বড় আকারের কন্টেইনার ও কার্গো জাহাজ নির্বিঘ্নে ভিড়তে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই ড্রেজিং প্রকল্পের কাজ শেষ হলে বন্দরের ড্রাফট বা গভীরতা বৃদ্ধি পাবে, ফলে তুলনামূলক বড় জাহাজ সহজেই নোঙর করতে পারবে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে এবং ব্যবসায়িক খরচ অনেকাংশে হ্রাস পাবে বলে আশা করা যাচ্ছে।
বন্দর কর্তৃপক্ষের এই শীর্ষ কর্মকর্তা আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের দূরদর্শী পদক্ষেপে মোংলা বন্দরে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। কাস্টমসের প্রক্রিয়া সহজীকরণ এবং ইয়ার্ডের ধারণক্ষমতা বাড়ানোর ফলে আমদানকারক ও ব্যবসায়ীরা পস্নব টার্মিনালে দ্রুত সেবা পাচ্ছেন। দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি এই বন্দর জাতীয় অর্থনীতিতে আরও বড় ধরনের অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরববাংলা টিভি/ডেস্ক