সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

খুলনায় বন্ধ জুট মিল চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ণ

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট জুট মিল লিজ নিয়ে পাটকল চালু না করে সেখানে ফিড কারখানা স্থাপনের অভিযোগ উঠেছে মাহাবুব এন্ড কোং-এর বিরুদ্ধে। এর প্রতিবাদে মিলটি পুনরায় জুট মিল হিসেবে চালুর দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পাটকল শ্রমিকরা।

শ্রমিকরা জানান, ঐতিহ্যবাহী এই পাটকলটি বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সম্প্রতি মিলটি লিজ দেওয়ার পর সেখানে পাটকল চালুর কথা থাকলেও মাহাবুব এন্ড কোং জুট মিলের জায়গায় ফিড কারখানা স্থাপন করছে বলে অভিযোগ ওঠে। এর ফলে স্থানীয় শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে মিলটিকে পুনরায় পাটকল হিসেবে চালু করতে হবে। অন্যথায় শ্রমিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। গণমাধ্যমকে জানান যে, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের শ্রমিকরা তাদের নায্য পাওনা ও কর্মসংস্থানের দাবিতে আন্দোলন করে আসছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD