সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

গাজী নজরুলের গ্রেফতার দাবি রাশেদ খানের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ

জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ রাশেদ খান। তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করে একটি প্রশ্ন সামনে এনেছেন।

সম্প্রতি এক বক্তব্যে রাশেদ খান বলেন, গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আশা করি নিরপেক্ষ তদন্তে সব সত্য বেরিয়ে আসবে। একই সঙ্গে তিনি একটি তাৎপর্যপূর্ণ প্রশ্ন রেখে বলেন, এই জামায়াত নেতার গ্রেফতারের দাবিতে কি জামায়াত ও শিবির রাজপথে মাঠে নামবে?

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা চলছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। তবে এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটির গভীর তদন্ত চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। পরবর্তীতে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD