রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সংবিধান সংশোধনে অংশ নেবে না লেবার পার্টি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংবিধান সংশোধনের কোনো প্রক্রিয়ায় অংশ নেবে না বাংলাদেশ লেবার পার্টি। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কঠোর অবস্থান নিয়েছে দলটি।

এ কারণে জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে আজকের নির্ধারিত মতবিনিময় সভায় অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দলটি। রোববার পার্টির দপ্তর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জনগণের প্রত্যক্ষ ভোটের রায় এবং জুলাই সনদের স্পিরিটকে পাশ কাটিয়ে কোনো ধরনের সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া দেশের কল্যাণ বয়ে আনবে না। তাই লেবার পার্টি মনে করে, যেকোনো জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে হবে। অন্যথায় এ ধরনের একতরফা কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকবে দলটির নীতিনির্ধারকগণ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD