রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

জীবন যাবে, জুলাই দিব না: রংপুর সমাবেশে জামায়াত আমির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১:১২ পূর্বাহ্ণ

জীবন যাবে, কিন্তু জুলাইয়ের চেতনা কোনোভাবেই হাতছাড়া করা হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে, যে কোনো মূলy দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থামবে না।

১১-দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে রংপুর জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসমুদ্রে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এসময় তিনি আরও যোগ করেন যে, আগামী দিনে চাঁদাবাজি, আধিপত্যবাদ ও সকল প্রকার সন্ত্রাসমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বলতে গিয়ে তিনি উল্লেখ করেন যে, জনগণের অধিকার রক্ষায় সংসদের ভেতরে যেমন তীব্র প্রতিবাদ অব্যাহত থাকবে, ঠিক তেমনি রাজপথেও লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে লংমার্চের কর্মসূচি সফলভাবে সমাপ্ত হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের নানা অনিয়ম ও দুর্নীতির তীব্র সমালোচনা করেন এবং বর্তমান পরিস্থিতিতে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ চক্রের দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধেও কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয় এই সমাবেশ থেকে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD