শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

ওসমানীনগরে দেশীয় অস্ত্রসহ আটক ৭

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:১২ পূর্বাহ্ণ

সিলেটের ওসমানীনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের একটি দল মশাল মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘদিন ধরে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছে এই অপরাধী চক্রটি। এর আগে গত সপ্তাহে একই উপজেলার দয়ামীর ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতির নিজ এলাকা ঘেঁষে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিলেও এই চক্রটি বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকেই পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন সময়োপযোগী পদক্ষেপে বড় ধরনের নাশকতা এড়ানো সম্ভব হয়েছে। ভবিষ্যতে এ ধরনের যেকোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড প্রতিহত করতে প্রশাসন আরও কঠোর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD