বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ণ

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের ক্রমবর্ধমান বসতি স্থাপন বন্ধের জোরালো আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার মাঝে ফিলিস্তিনি জনগণের ওপর চলা এই নিপীড়ন বন্ধে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক গুরুত্বপূর্ণ পোস্টে গুতেরেস অত্যন্ত জোরালো ভাষায় উল্লেখ করেন যে, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ভয়াবহ ও অমানবিক দুর্ভোগের কথা আমাদের কারোরই ভুলে গেলে চলবে না। মানবিক সংকটের এই চরম মুহূর্তে বিশ্ববাসীর ঐক্যবদ্ধ হওয়া ছাড়া গত্যন্তর নেই বলে তিনি মন্তব্য করেন।

মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষে গাজা-সংক্রান্ত শান্তি পরিক্রমা বাস্তবায়নের ওপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব জানান, যুদ্ধ বন্ধ না হলে এই অঞ্চলে মানবিক বিপর্যয় আরও প্রকট আকার ধারণ করবে, যা কোনোভাবেই কাম্য নয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD