বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

পীরগঞ্জে টায়ার কারখানার ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৮ পূর্বাহ্ণ

রংপুরের পীরগঞ্জ উপজেলার ঘনবসতিপূর্ণ এলাকায় পুরোনো টায়ার ও রাবারজাত বর্জ্য পোড়ানোর মাধ্যমে পরিবেশ দূষণের মারাত্মক অভিযোগ উঠেছে। উপজেলার মদনখালী ইউনিয়নের থিরারপাড়া গ্রামে কৃষিজমির ওপর অবৈধভাবে স্থাপিত মেসার্স মণ্ডল প্লাস্টিক অ্যান্ড রাবার ফুয়েল প্ল্যান্ট নামের একটি কারখানা থেকে লাগাতার কালো ধোঁয়া ও তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এই কারখানার বিষাক্ত কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এবং আশপাশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, উর্বর কৃষিজমির মাঝখানে গড়ে ওঠা এই কারখানার কারণে একদিকে যেমন ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে এলাকার বাতাস বিষাক্ত হয়ে যাওয়ায় শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এর প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে দ্রুত এই অবৈধ কারখানাটি বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD