স্বৈরাচারী শেখ হাসিনার দোসর ও নিকটাত্মীয় নিষিদ্ধ ছাত্রদলের সাবেক ক্যাডার মাহমুদুর রহমানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর আঞ্চলিক কার্যালয়ে পদায়নের জোর প্রক্রিয়া শুরু হয়েছে। সহকারী পরিচালক হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ পদে বসাতে বড় অঙ্কের ঘুস লেনদেনেরও গুরুতর অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট মহলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা প্রশাসনজুড়ে তীব্র অসন্তোষ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারী সরকারের সুবিধাভোগীরা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। কার্যতম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী এই চক্রটি নানা তদবির ও অনৈতিক লেনদেনের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে মাহমুদুর রহমানকে রংপুরে পদায়ন করতে মরিয়া হয়ে উঠেছে একটি সিন্ডিকেট। সাধারণ শিক্ষক ও কর্মচারীরা আশঙ্কা করছেন, ফ্যাসিস্ট আমলের দোসরদের পুনর্বাসন করা হলে শিক্ষা খাতের শৃঙ্খলা চরমভাবে বিঘ্নিত হবে।
এ বিষয়ে সচেতন মহল ও সংশ্লিষ্টরা অবিলম্বে এই পদায়ন প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন। তারা বলেন, স্বৈরাচারী শাসনের দোসরদের কোনোভাবেই গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে রাখা উচিত নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা, যাতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের মাধ্যমে বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো না হয়।
আরববাংলা টিভি/ডেস্ক