বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

ভারতের ওপর মার্কিন শুল্ক আইনের বিল পাস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৭ পূর্বাহ্ণ

মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রতিনিধি পরিষদে স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট বা রাশিয়া-ইরান নিষেধাজ্ঞা বিষয়ক আইন নামে একটি বিল পাস হয়েছে। বিলটি পাসের ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নতুন এক ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই আইন বাস্তবায়িত হলে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, যার আঁচ লাগতে পারে ভারতের অর্থনীতিতেও।

মার্কিন নীতিনির্ধারকদের মতে, রাশিয়া এবং ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এর জেরে যেসব দেশ রাশিয়ার কাছ থেকে এস-৪00 বা জ্বালানি তেলসহ অন্যান্য সংবেদনশীল পণ্য আমদানি অব্যাহত রাখবে, তাদের ওপর কঠোর শুল্ক বা নিষেধাজ্ঞা আরোপের পথ উন্মুক্ত হবে। ভারত ঐতিহ্যগতভাবে রাশিয়ার দীর্ঘদিনের মিত্র এবং বড় সামরিক সরঞ্জামের ক্রেতা হওয়ায় এই বিলটি নিয়ে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন এই পদক্ষেপে ভারতের বৈদেশিক বাণিজ্যে কিছু জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বা কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা কার্যকর করে, তবে তা উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলতে পারে। তবে ভারতীয় কূটনীতিবিদরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন যাতে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন না হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD