ফিলিপাইনের কোস্ট গার্ড জানিয়েছে, চলতি সপ্তাহে আগুনে পুড়ে যাওয়া একটি ফেরির ধ্বংসাবশেষ থেকে আরও ৪১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। গত বুধবার রাজধানী ম্যানিলার দক্ষিণাংশ থেকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে, যা পুরো অঞ্চলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধারকারী দলগুলো দিনরাত পরিশ্রম করে পুড়ে যাওয়া কাঠামোর ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করে।
দুর্ঘটনাকবলিত ফেরিটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে ফিলিপাইন কর্র্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমকে জানান হয়েছে যে, কোস্ট গার্ড এবং নৌবাহিনী যৌথভাবে নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। সমুদ্রপথে যাতায়াতে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এমন দুর্ঘটনা বড় ধরণের প্রশ্ন তুলেছে।
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা। এ ধরনের নৌ দুর্ঘটনা এড়াতে ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী। স্থানীয় প্রশাসন আহতদের সুচিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক