শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সাতক্ষীরা সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ

বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দৃঢ় অবস্থানের কারণে ওই ব্যক্তিদের ভারি বর্ষণ ও প্রতিকূল পরিবেশের সুযোগ নিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয় বিএসএফ। সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষায় বিজিবির এই কঠোর ভূমিকা জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের তৎপরতা আবারও প্রমাণিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টানা বর্ষণ ও বৈরী আবহাওয়া বিরাজ করছে। এই প্রাকৃতিক দুর্যোগের সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্রকে পুশইন করার পাঁয়তারা চালায় বিএসএফ। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিন্দী নদী সীমান্ত এলাকায় আগে থেকেই সতর্ক অবস্থান গ্রহণ করেছিল বিজিবির টহল দল। শেষ পর্যন্ত বিজিবির সাহসী ও কঠোর পদক্ষেপে পিছু হটতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দেশের সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা প্রস্তুত রয়েছে বলে গণমাধ্যমকে জানান দায়িত্বশীল কর্মকর্তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD