শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

পানিতে ডুবেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতু আবারও পানিতে ডুবে গেছে। হ্রদের পানি বৃদ্ধির ফলে পাহাড়ি এই জনপদের পর্যটন খাত সাময়িকভাবে হোঁচট খেয়েছে, যা নিয়ে স্থানীয় ব্যবসায়ীরাও উদ্বেগের মধ্যে রয়েছেন।

শুক্রবার বিকেলে সেতুর পাটাতনে প্রায় চার-পাঁচ ইঞ্চি পানি ওঠে যায়। পাহাড়ি ঢলের পানির এই উচ্চতা পর্যটকদের নিরাপত্তার জন্য বড় ধরণের ঝুঁকি তৈরি করায় কর্তৃপক্ষ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে। এ অবস্থায় যেকোনো ধরনের বড় ধরণের দুর্ঘটনা ও ঝুঁকি এড়াতে সেতুটিতে দর্শনার্থীদের চলাচল অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের ঝুলন্ত সেতু এলাকায় প্রবেশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। রাঙ্গামাটির পর্যটন মৌসুমের এই সময়ে সেতুটি বন্ধ থাকায় দর্শনার্থীদের মধ্যেও কিছুটা হতাশা দেখা গেছে। হ্রদের পানির গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD