খুন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে দেশব্যাপী সমালোচিত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাবের অপকর্মের দায় বিএনপি সরকার বয়ে বেড়াতে পারে না। সে কারণে জনগণের দাবি ও প্রত্যাশা পূরণ করতে র্যাব বিলুপ্তি করে নতুন বাহিনী এসআরবি গঠন করা হয়েছে। নতুন বাহিনী ন্যায় প্রতিষ্ঠায় জনগণের পাশে থেকে কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে যে অপতৎপরতা চালানো হয়েছিল, তা থেকে বেরিয়ে আসার সময় এসেছে। জনগণের দীর্ঘদিনের দাবি ছিল র্যাবের মতো বিতর্কিত একটি বাহিনীকে পুনর্গঠন বা বিলুপ্ত করা। বর্তমান সরকার সেই জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই এসআরবি গঠনের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এদিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নানা মত প্রকাশ করছেন। সম্প্রতি গণমাধ্যমকে জানান যে, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান বজায় রাখতে হবে এবং কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় এই নতুন বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক