অনিয়ম ও জালিয়াতির গুরুতর অভিযোগ ওঠার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। তিনি ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য হওয়া স্বৈরাচারী শেখ হাসিনার কন্যা। আন্তর্জাতিক এই সংস্থায় তার নিয়োগের পর থেকেই নানা ধরনের স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক অনিয়মের অভিযোগ উঠছিল যা নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিল।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সায়মা ওয়াজেদ তার মায়ের ক্ষমতার প্রভাব খাটিয়ে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে আসীন হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। গত বছরগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয় পরিচালনায় তার যোগ্যতা এবং স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। বিশেষ করে স্বাস্থ্য খাতের মতো একটি সংবেদনশীল জায়গায় এমন অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই তার পদত্যাগের দাবি জোরালো হতে থাকে।
বিশ্লেষকরা মনে করছেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর তার পরিবারের সদস্যদের একে একে সব ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে অপসারণ বা পদত্যাগের ঘটনা তারই একটি ধারাবাহিকতা। সায়মা ওয়াজেদের এই পদত্যাগের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ফ্যাসিস্ট সরকারের দোসরদের প্রভাবের অবসান ঘটছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক