বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

নভেম্বরে ইরান যুদ্ধ শেষের ট্রাম্পের দাবি নিয়ে সংশয়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০০ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান হবে বলে যে দাবি করেছেন, তা নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়ায়ী সংঘাত এত দ্রুত নিরসন হওয়া কতটা সম্ভব, তা নিয়ে চলছে নানা ধরনের সমীকরণ ও চুলচেরা বিশ্লেষণ।

তবে ডোনাল্ড ট্রাম্পের এ ধরনের মন্তব্যকে কোনো বাস্তবসম্মত বা সুনির্দিষ্ট কূটনৈতিক সময়সীমার চেয়ে বরং একটি রাজনৈতিক প্রত্যাশা কিংবা নিছক আশার কথাই বেশি বলে মনে করছেন দ্য মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো অ্যালেক্স। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ভূরাজনৈতিক দ্বন্দ্ব এবং বর্তমান মাঠের বাস্তবতায় এত কম সময়ে যুদ্ধের সমাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

বিশ্লেষকরা আরও উল্লেখ করেছেন যে, মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন ভোটারদের মাঝে ইতিবাচক বার্তা দেওয়ার জন্য এ ধরনের মন্তব্য করা হয়ে থাকতে পারে। তবে মধ্যপ্রাচ্যের জটিল কূটনৈতিক ও সামরিক মারপ্যাঁচে কেবল রাজনৈতিক ঘোষণার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব একটি কাজ। ফলে ট্রাম্পের এই দাবির পেছনে বাস্তবভিত্তিক কোনো রূপরেখা রয়েছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD