বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

কেরানীগঞ্জে তিন শিশুর অনিশ্চিত জীবন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ

বাবা কারাগারে। মা তিন অবুঝ সন্তানকে রেখে চলে গেছেন—এমন অবস্থায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মুক্তিরবাগ এলাকায় তিন শিশুকে নিয়ে তৈরি হয়েছে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক পরিস্থিতি। ওই শিশুদের রাস্তায় কান্নারত অবস্থায় দেখতে পান গ্রামপুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে শিশুগুলোকে উদ্ধার করে দ্রুত কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক খাবার ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

বর্তমানে এই তিন শিশুর ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। অভিভাবকহীন অবস্থায় তাদের দিন কাটছে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে। স্থানীয় সমাজকর্মী ও প্রশাসন তাদের পুনর্বাসনের জন্য কাজ শুরু করেছে। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে গভীর সমবেদনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর পক্ষ থেকে এই অসহায় শিশুদের দায়িত্ব নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD