রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সিলেটে আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ

চলতি বছরে এক মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে আগস্টে। এ মাসে বিভাগের চার জেলায় ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন। এর আগে মে মাসে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ ৫১ জনের প্রাণহানি ঘটে। রোববার নিরাপদ সড়ক চাই সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং চালকদের অসচেতনতা দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশেষ করে মহাসড়কগুলোতে ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ না থাকায় দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ এবং চালকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করলে এই প্রাণহানি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

উল্লেখ্য, বিগত বছরগুলোতেও সিলেট অঞ্চলে সড়ক দুর্ঘটনার হার যথেষ্ট উদ্বেগজনক ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সড়ক অবকাঠামো উন্নয়নের নামে লুটপাট চললেও কার্যকর কোনো নিরাপত্তা ব্যবস্থা গড়ে ওঠেনি। তখন সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ছিল চরম অনিশ্চিত। বর্তমান সময়েও সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD