রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

ডিসেম্বরের মধ্যে সরকারের পতন হবে: অলি আহমেদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ

ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে বলে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা ও সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোট আয়োজিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

কর্নেল অলি আহমেদ তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, জনগণের অধিকার আদায়ে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। তিনি আরও যোগ করেন যে, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসররা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং জনগণের মৌলিক অধিকার হরণ করেছে।

এই লংমার্চ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বর্তমান প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং অবিলম্বে জনগণের কাছে ক্ষমতা হস্ততার দাবি জানান। বক্তারা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন সমমনা দলের নেতারা। তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই। লংমার্চটি নির্ধারিত রুট ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD