চলতি বছরের ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা আগামী আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। চার দিনে ছয়টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে বলে এ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
এর আগে গত ২২ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই পরীক্ষার ফরম পূরণ সম্পন্ন হয়েছিল, যেখানে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই তাদের নিবন্ধন ও ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাথমিক ও ইবতেদায়ি স্তরের শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে এই বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পরীক্ষাটি প্রতি বছরই অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে।
বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, পরীক্ষার দিনগুলোতে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে এবং নির্ধারিত সময় পর্যন্ত তা চলবে। পরীক্ষার কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে এবং অভিভাবকদের কোনো ধরনের ভোগান্তি এড়াতে বিশেষ নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরববাংলা টিভি/ডেস্ক