ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জানিয়েছেন, দেশে বর্তমান গ্যাস ও বিদ্যুতের সংকট অনেকটাই সাময়িক। তিনি গণমাধ্যমকে জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সুদূরপ্রসারী প্রভাবে গোটা বিশ্ব অর্থনীতিতেই এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, যার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়েছে আমাদের অর্থনীতিতেও। তবে বর্তমান সরকার এই পরিস্থিতি মোকাবিলায় অত্যন্ত তৎপর রয়েছে এবং খুব দ্রুতই জ্বালানি খাতের এই সাময়িক সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতে যে চরম দুর্নীতি, লুটপাট এবং অব্যবস্থাপনা তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা শক্ত হাতে প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে কুইক রেন্টালের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, যার খেসারত আজ দেশের সাধারণ মানুষকে দিতে হচ্ছে। পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের দোসররা অতীতে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তা থেকেও দেশ এখন মুক্ত।
ভূমিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং নিত্যপ্রয়োজনীয় সেবাসমূহ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুব শীঘ্রই দেশের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি পুরোপুরি দূর হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরববাংলা টিভি/ডেস্ক