দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ জনভোগান্তি দিন দিন বাড়ছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, এমন কোনো কার্ড থাকলে দেন, যে কার্ড দিলে বাসায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যাবে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে বর্তমান পরিস্থিতিতে।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় জোটের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন যে, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলেও জনগণের দুর্ভোগ এখনো কাটেনি। দেশের অর্থনীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও চরম অস্থিরতা বিরাজ করছে।
এ সময় জাতীয় নাগরিক পার্টির অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। তারা বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আরববাংলা টিভি/ডেস্ক