মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, আঞ্চলিক জলসীমায় দুটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মার্কিন বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এই পালটা পদক্ষেপে মার্কিন সামরিক বাহিনী তিনটি ইরানি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে সুনির্দিষ্ট হামলা চালিয়ে সেগুলোকে সম্পূর্ণ অকার্যকর করে দিয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের জলসীমায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সামরিক সংঘাতের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলোর সুরক্ষায় এবং আত্মরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবেই এই আক্রমণ পরিচালনা করা হয়। বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক