দেশে বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানির কষ্টে থাকা সাধারণ মানুষের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, ভবিষ্যতে বিশ্বে যেকোনো ধরনের নতুন সংকট তৈরি হলেও দেশের মানুষকে যেন আর কখনোই জ্বালানি বা বিদ্যুতের সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্য সামনে রেখেই বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।
গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আরও জানান যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি এবং চরম অব্যবস্থাপনার কারণে আজ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে নানা জটিলতার সৃষ্টি হয়েছে। সেই সংকট উত্তরণে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। অদূর ভবিষ্যতে এর সুফল দেশের সাধারণ মানুষ পাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আরববাংলা টিভি/ডেস্ক