শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

আমাদের আরেকজন হাদি হাজির করলাম: মঞ্জু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এই বাংলাদেশে অনেক রক্ত ও জীবন দেওয়া হয়েছে। প্রয়োজনে দেশের স্বার্থে আমরা আরও রক্ত দেব। জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ইশারা করে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমাদের একজন ওসমান হাদি ছিল, সেই ওসমান হাদির আরেকটা ফটোকপি আপনাদের সামনে হাজির করলাম। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ নেতৃত্ব ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের মানুষের মাঝে যে মুক্তির আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে জনগণের প্রতিরোধের মুখে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

তিনি আরও উল্লেখ করেন, অতীতে ছাত্র-জনতার ওপর চালানো দমন-পীড়নের বিচার এই বাংলার মাটিতেই নিশ্চিত করা হবে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগ দেশের অর্থনীতি ও শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD