শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

জ্বালানি সংকটে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ

বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষ ও শিল্পকারখানার মালিকদের দুর্ভোগের কথা স্বীকার করে দেশবাসীর কাছে দল ও সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি এখন জ্বালানি সংকট। বিদ্যুৎ ও জ্বালানির কষ্টে থাকা মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক স্থবিরতা কাটানো এবং সাধারণ মানুষের কষ্ট লাঘবে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি এবং বিদ্যুৎ খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে আজ এই দীর্ঘমেয়াদী সংকটের সৃষ্টি হয়েছে। তবে বর্তমান প্রশাসন পরিস্থিতি উত্তরণে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সাথে জ্বালানি আমদানির বিকল্প উৎস নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

শিল্পোদ্যোক্তা ও সাধারণ গ্রাহকদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খুব দ্রুতই এই সংকটের সমাধান আসবে এবং দেশ একটি টেকসই জ্বালানি নিরাপত্তার দিকে এগিয়ে যাবে। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে এবং প্রতিটি ঘরে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তাঁর সরকার বদ্ধপরিকর।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD