শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

দাবি না মানলে ডিসেম্বরে সরকার পতনের আন্দোলন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আপনারা কি ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গ্যাস ও পানি পান? কৃষকরা কি সময়মতো সার পান? ব্যবসায়ীরা কি চাঁদাবাজমুক্ত পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারছেন? জনগণের মৌলিক অধিকার ও নায্য পাওনা নিশ্চিত না হলে বর্তমান সরকারের বিরুদ্ধে আগামী ডিসেম্বরের মধ্যে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল। ব্যাংক লুটপাট এবং মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের অন্যান্য অঙ্গসংগঠন মিলে দেশের বিচার ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছিল। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের যে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, সেই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাষ্ট্র মেরামতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দেশের জনগণ চুপ করে বসে থাকবে না।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সব ধরনের বৈষম্য দূর করে একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমজীবী মানুষ, ছাত্র-যুবক এবং সর্বস্তরের জনসাধারণের নায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD