ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধের সুস্পষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই। শনিবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস বিচারব্যবস্থার প্রধানদের বৈঠকে তিনি এই জোরালো মন্তব্য করেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো এসব আগ্রাসী কর্মকাণ্ড বিশ্ব শান্তির জন্য হুমকিস্বরূপ এবং এর বিচার হওয়া আবশ্যক।
বৈঠকে গোলাম হোসেইন মোহসেনি এজেই আরও উল্লেখ করেন যে, কোনো দেশের সামরিক ক্ষমতা বা আন্তর্জাতিক প্রভাবের ওপর বিশ্বের কোনো বিচারব্যবস্থা বা আইন প্রয়োগের বিষয়টি নির্ভর করা উচিত নয়। বিশ্বজুড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে পরাশক্তিগুলোর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জন্য পশ্চিমা নীতি এবং ইসরাইলি আগ্রাসনকেই দায়ী করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের এই জোরালো অবস্থান বিশেষ তাৎপর্য বহন করে।
আরববাংলা টিভি/ডেস্ক