জাতিসংঘের সাধারণ পরিষদের ইউএনজিএ ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিতে চলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তিনি অত্যন্ত মর্যাদাপূর্ণ এই পদে সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। কূটনৈতিক অঙ্গনে এটি দেশের জন্য একটি বড় অর্জন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বের পরিচায়ক বলে মনে করছেন বিশ্লেষকরা।
জানা যায়, আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই দায়িত্বভার অর্পণ করা হবে। বিশ্বশান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং বৈশ্বিক সংকট মোকাবেলায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছে। পররাষ্ট্রমন্ত্রীর এই নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে দেশের কূটনৈতিক সফলতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই দায়িত্ব গ্রহণের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে সব ধরনের কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং বিশ্বনেতাদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।
আরববাংলা টিভি/ডেস্ক