বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। মাত্র ছয় মাসের ব্যবধানে তিনি জনগণের দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করে যাচ্ছেন এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিল। ছাত্রসমাজ ও জনতার তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে এবং দেশে নতুন গণতান্ত্রিক ধারার সূচনা হয়। বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
ড. মঈন খান উল্লেখ করেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আরববাংলা টিভি/ডেস্ক