ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণ করার পরামর্শ দেওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়াবেটিস রোগীর মৃত্যুর ঘটনায় ডা. জাহাঙ্গীর কবিরের হেলথ রেভুলেশন লিমিটেডের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে এই ঘটনাটি চিকিৎসক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে বিভিন্ন সময় অপচিকিৎসার অভিযোগ তুলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের পক্ষ থেকে জানানো হয় যে, রোগীদের ভুল চিকিৎসাসেবা ও অপ্রমাণিত ডায়েট চার্ট অনুসরণের কারণে স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গঠিত তদন্ত কমিটি খুব শীঘ্রই পুরো বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে। চিকিৎসাবিজ্ঞানের নিয়মনীতিকে তোয়াক্কা না করে এ ধরনের মনগড়া চিকিৎসা পদ্ধতি প্রচার ও প্রসারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দেশের সচেতন নাগরিক সমাজ।
আরববাংলা টিভি/ডেস্ক