শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সৌদির কাছে যুক্তরাষ্ট্রর ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ

সৌদি আরবের কাছে প্রায় ৫৭৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের এই দীর্ঘদিনের মিত্র দেশের সামরিক সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে এই বড় ধরনের প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সংশ্লিষ্ট সূত্র ও গণমাধ্যমকে জানান, এই অস্ত্র চুক্তির আওতায় প্রায় ৫০০ কোটি ডলারের জেডিএএম-ইআর এবং ৭৫ কোটি ডলারের এজিটি-১৫০০ ইঞ্জিন সরবরাহ করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই সামরিক বিক্রির বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যকার কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখার ক্ষেত্রে সৌদি আরবের কাছে এই অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও ইঞ্জিন সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মার্কিন সরকারের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের অস্ত্র বাজারে তাদের প্রভাব আরও বিস্তার লাভ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD