নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ প্রান্ত পর্যন্ত তল্লাশি চালিয়ে এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করা হয়েছে।
উদ্ধারকারী দল জানিয়েছে, সুড়ঙ্গের ভেতর প্রচুর পরিমাণ কাদা ও ধ্বংসাবশেষ জমে থাকায় বাকি শ্রমিকদের বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই। ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে তীব্র বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের।
উল্লেখ্য, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে নেপালের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলবিদ্যুৎ প্রকল্পের এই সুড়ঙ্গ দুর্ঘটনায় নিখোঁজ শ্রমিকদের পরিবারের মাঝে এখন শোকের মাতম চলছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক